Web Analytics

শিকারিদের ফাঁদে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে রয়েল বেঙ্গল বাঘিনীকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুর ১টা ৫ মিনিটে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধার মানিক এলাকায় বাঘিনীটিকে ছেড়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবন ও এর জীববৈচিত্র্য রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনগণের সহযোগিতা প্রয়োজন।

বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ জানুয়ারি একই এলাকায় শিকারিদের ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। পরে ট্রাংকুলাইজার বন্দুকের মাধ্যমে উদ্ধার করে খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের নিবিড় পরিচর্যায় বাঘিনীটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। প্রায় নয় থেকে দশ বছর বয়সী এই বাঘিনী বর্তমানে সম্পূর্ণ সুস্থ, ওজন বেড়েছে এবং শিকার ধরার সক্ষমতাও ফিরে পেয়েছে।

বাঘ গবেষক ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ২১ মে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, তাকে উদ্ধারস্থলেই অবমুক্ত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।