Web Analytics

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে বিষপ্রয়োগের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে—এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) একটি অভিযোগ দাখিল করা হয়েছে। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ফোরাম’-এর কানাডা প্রবাসী চেয়ারম্যান মমিনুল হক মিলন গত রোববার এই অভিযোগ দাখিল করেন। সোমবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এটি খালেদা জিয়ার পারিবারিক ইস্যু এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ১/১১ সময়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে ধ্বংস করা। ২০১০ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা এবং ২০১৮ সালের সাজা উল্লেখ করে অভিযোগে বলা হয়, কারাবাসের সময় খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি এবং তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, তৎকালীন সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ষড়যন্ত্র পরিচালনা করেছে।

অভিযোগে সংশ্লিষ্টদের শনাক্ত করে বিচার ও আইনগত পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।