ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, খালেদা জিয়ার সম্মান রক্ষার স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মজনু বলেন, তিনি খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফেনী-১ আসনকে নতুনভাবে গড়ে তুলবেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ধর্মের অপব্যাখ্যা ছড়ানো ব্যক্তিদের বিশ্বাস না করতে আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এমন একটি সমাজ গড়ে তুলবেন যেখানে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। পাশাপাশি তিনটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, ফেনী-বিলোনীয়া রেলপথ পুনরায় চালু, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।