Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। সোমবার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনিবার ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি সব দেশকে অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করার আহ্বান জানান এবং বলেন, ইরান যদি তার সঙ্গে চুক্তি করে, তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সম্মান হবে।

ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান ও বাহরাইনকে আলোচনায় যুক্ত দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সৌদি আরব ও কাতারের উচিত প্রথমে স্বাক্ষর করা, এরপর অন্যদের তাদের অনুসরণ করা উচিত।

২০২০ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল ও আরব বিশ্বের কয়েকটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়। এ প্রক্রিয়ায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।