Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের মাত্রা ১৯৩৮ সালের জার্মানির পরিস্থিতির মতো ভয়াবহ হয়ে উঠেছে। সম্প্রতি রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটিতে ইহুদিদের ওপর হামলা ও বর্ণবাদী বিদ্বেষের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

ট্রাম্প বলেন, পরিস্থিতি দেখে তিনি বিস্মিত এবং এটি ১৯৩৮ সালের জার্মানির মতো মনে হচ্ছে। তিনি দাবি করেন, মানুষের ওপর হওয়া হামলার ৫৭ শতাংশ ইহুদিদের লক্ষ্য করে চালানো হচ্ছে। প্রতিবেদনে উদ্ধৃত এফবিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ৬৩ শতাংশ ইহুদিদের লক্ষ্য করে ঘটেছে; ২০২৪ সালে এ হার ছিল ৭০ শতাংশ।

১৯৩৮ সালের ৯ নভেম্বর নাৎসি বাহিনীর ইহুদিবিরোধী গণসহিংসতা ক্রিস্টালনাখটের ৮৮তম বার্ষিকী পার হওয়ার পর ট্রাম্পের এ মন্তব্য আসে। তিনি দাবি করেন, বারাক ওবামার শাসনামলে ইহুদিবিদ্বেষ বাড়তে শুরু করে। তবে অ্যান্টি-ডিফেমেশন লিগসহ বিভিন্ন সংস্থার তথ্য বলছে, ২০১৬ সাল থেকে এ ধরনের ঘটনা বাড়তে শুরু করে এবং ট্রাম্পের প্রথম মেয়াদেও প্রবণতাটি অব্যাহত ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।