Web Analytics

রাজউকের পূর্বাচল ও ঝিলমিল আবাসিক প্রকল্পে পাঁচ কাঠা বা তার বেশি আয়তনের আবাসিক প্লট মালিকদের জন্য বিশেষ ফার প্রণোদনা ঘোষণা করেছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-২ গত বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পরবর্তী ছয় মাসের মধ্যে ভবনের নকশা জমা দিলে ভিত্তি ফারের সঙ্গে সর্বোচ্চ ০.৫ ফার যুক্ত হবে। নতুন বিধানটি ১৫ অক্টোবর থেকে আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রাজউক আইন, ২০২৬-এর ধারা ২৩ ও ২৪-এর ক্ষমতাবলে ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা, ডিএপি ২০২২-২০৩৫-এর তফসিল সংশোধন করে বিধানটি যুক্ত করা হয়েছে। রাজউকের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান বলেন, পাঁচ কাঠা জমিতে সাধারণত প্রায় ৩,৬০০ বর্গফুট ক্ষেত্রফল পাওয়া যায়। ০.৫ ফার প্রণোদনায় পাঁচ কাঠার একজন মালিক অতিরিক্ত প্রায় ১,৮০০ বর্গফুট জায়গায় নির্মাণের সুযোগ পাবেন।

এলাকাগুলোকে দ্রুত জনবসতিপূর্ণ ও বাসযোগ্য করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। তবে বিশেষ ফার সুবিধা নিয়ে চূড়ান্ত নির্মাণ অনুমোদন পাওয়া মালিকদের এক বছরের মধ্যে অন্তত প্লিন্থ লেভেল বা ভিটি পর্যন্ত কাজ শেষ করতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে নকশা অনুমোদনের জন্য পরিশোধিত ফির ২০ গুণ অর্থ জরিমানা রাজউককে দিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।