Web Analytics

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপুকে ফেসবুকে আওয়ামী লীগ নেতাকে সমর্থন জানিয়ে পোস্ট দেওয়ায় শোকজ নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ নোটিশ প্রদান করা হয়। তিনি ফেসবুকে কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরে আলম বেপারীকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

সংগঠন সূত্রে জানা যায়, পোস্টটি শ্রমিক দলের নীতি ও আদর্শবিরোধী হিসেবে বিবেচিত হওয়ায় তাকে শোকজ করা হয়েছে। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু স্বাক্ষরিত নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।