Web Analytics

দেশের তীব্র জ্বালানি সংকট মোকাবিলা এবং শিল্প ও বাণিজ্যিক উৎপাদন সচল রাখতে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহে রেশনিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে দ্বিতীয় মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে উদ্যোক্তারা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষায়িত ট্রাকে ভোলার গ্যাস সিলিন্ডার বা কনটেইনারে কারখানায় নিতে পারবেন।

সিএনজি স্টেশন থেকে শিল্প ও বাণিজ্যিক কাজে গ্যাস দেওয়ার সময়ভিত্তিক বণ্টন বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ব্যাংক ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নির্দিষ্ট সময়ে সিএনজি স্টেশনে সরবরাহ বন্ধ বা সীমিত করে সাশ্রয় হওয়া গ্যাস শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে দেওয়ার আশা করছে সরকার। গ্যাস সংকটে বহু কারখানার উৎপাদন কমেছে বা বন্ধ হয়েছে; পরিবহন ও গৃহস্থালিও সমস্যায় পড়েছে।

ব্যবসায়ী নেতারা উদ্যোগগুলোকে সহায়ক বললেও দীর্ঘমেয়াদি পদক্ষেপের প্রয়োজনের কথা বলেছেন। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এলএনজির বহুমুখী উৎস, মজুত সক্ষমতা বৃদ্ধি ও দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের আহ্বান জানান। বিজিএমইএ পোশাক ও বস্ত্রশিল্পে গ্যাস সংযোগে অগ্রাধিকার এবং শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে বিকল্প বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তাব দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।