Web Analytics

ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতেও বিদায় নিতে হলো বার্সেলোনাকে। প্রথম লেগে ৪-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের ব্যবধানে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

২৯ মিনিটে লামিন ইয়ামালের নিচু ক্রস থেকে গোল করেন মার্ক বার্নাল। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। বিরতির পর ৭২ মিনিটে জোয়াও কানসেলোর পাস থেকে জোড়া গোল পূর্ণ করেন বার্নাল। শেষদিকে একের পর এক আক্রমণ করেও আর একটি গোলের দেখা পায়নি বার্সা। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে টিকিয়ে রাখেন।

ম্যাচ শেষে মুসো জানান, এটি হয়তো তাদের সেরা পারফরম্যান্স ছিল না, তবে ১৮০ মিনিটের লড়াই শেষে তারাই ফাইনালে উঠেছে। রাফিনহা বলেন, দলের ঘুরে দাঁড়ানোয় তিনি গর্বিত, যদিও ফাইনালে না উঠতে পারায় হতাশা রয়ে গেছে। আগামী ১৮ এপ্রিল ফাইনালে অ্যাটলেটিকো মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ অথবা অ্যাথলেটিক বিলবাওয়ের।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।