Web Analytics

২০২৬ বিশ্বকাপের ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইস্ট রাদারফোর্ডে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সেনেগাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। দিদিয়ের দেশমের দল ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে। ২০০২ সালের বিশ্বকাপে সেনেগালের ঐতিহাসিক ১–০ জয়ের স্মৃতি ম্যাচটিকে ঘিরে বাড়িয়েছে আগ্রহ।

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে টানা অষ্টমবারের মতো মূল পর্বে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ শেষে কোচের দায়িত্ব ছাড়বেন দেশম, তার স্থলাভিষিক্ত হতে পারেন জিনেদিন জিদান। অপরদিকে অপরাজিত থেকে বাছাই পর্ব পেরিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলছে সেনেগাল। কোচ পাপে থিয়াও নিজেও ছিলেন ২০০২ সালের সেই ঐতিহাসিক দলের সদস্য।

দুই দলেরই তারকা ফরোয়ার্ডদের দ্বৈরথ ম্যাচের বড় আকর্ষণ। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে জাতীয় দলের হয়ে ৫৬ গোল করেছেন, আর একটি গোল করলেই অলিভিয়ে জিরুর রেকর্ড ছোঁবেন। সেনেগালের সাদিও মানে পুরোপুরি ফিট হয়ে এবার নেতৃত্ব দিচ্ছেন দলকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।