Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস হবে না। শুক্রবার সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও কাউকে ছেড়ে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিজিবির পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককেই দেশরক্ষার দায়িত্ব নিতে হবে।

পরে তিনি জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার ষাণ্মাসিক সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি জানান, সীমান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য সরকারকে নোটিস পাঠানো হলেও সরকার তা গ্রহণ করেনি। তিনি বলেন, সংসদের অধিবেশন ৭ তারিখে শুরু হলে আবারও এই বিষয়ে আলোচনা তোলা হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রয়োজনে তিনি নিজেই নোটিস দেবেন যাতে সংসদে বিষয়টি আলোচিত হয়। তিনি মনে করেন, সংসদের ঐক্যবদ্ধ আওয়াজ সারা বিশ্বে বাংলাদেশের ঐক্যের বার্তা পৌঁছে দেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।