Web Analytics

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে বুধবার রাতে ১০০ টাকার খাজনার পরিবর্তে ৩ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ। বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযুক্ত বিএনপি নেতা মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির ও সদস্য শাকিল হোসেন শাহীনকে আটক করা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার বাজারে বাজার ইজারার নামে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।