Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ২২৫/৩-আর এর বিপরীতে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। স্থানীয়দের সতর্কতা ও বিজিবির দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা ভেস্তে যায়।

বিজিবি জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টহলরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেন, ফলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারীকে ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছে অবস্থান করতে দেখা যায়। ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।