Web Analytics

আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি নিতে মেক্সিকোতে পৌঁছেছে ইরানের জাতীয় ফুটবল দল। যাত্রার আগে খেলোয়াড় ও কর্মকর্তারা দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে পবিত্র কোরআন শরীফে চুমু খেয়ে ও তার নিচ দিয়ে হেঁটে যাত্রা শুরু করেন। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত বিদায়ি অনুষ্ঠানে এই ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি পালনের দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দলটি এখন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের ম্যাচের আগে মেক্সিকোতে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত।

ইরানি সংস্কৃতিতে এই রীতি আল্লাহর সুরক্ষা ও সফলতার আশীর্বাদ কামনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ শুরু থেকেই নানা জটিলতার মুখে পড়ে, যার মূল কারণ ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি ও তাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা। ভিসা সমস্যার কারণে দলকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে প্রশিক্ষণ ক্যাম্প সরিয়ে মেক্সিকোর টিজুয়ানাতে নিতে হয়।

চলতি বছরের মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অংশ না নেওয়ার পরামর্শ দিলেও ইরান দল জানায়, তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই। সব বাধা পেরিয়ে দলটি এখন মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।