Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম সার্জেন্ট ও ৪৩তম সাব-ইন্সপেক্টর ব্যাচের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি নবীন সদস্যদের জনগণের সেবক হতে বলেন।

মন্ত্রী নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের শাসন নিশ্চিত করার তাগিদ দেন তিনি। ডিজিটাল ও সাইবার অপরাধ দমনে সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের কথাও বলেন। মাদক ব্যক্তি, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় উল্লেখ করে তিনি কঠোরভাবে মাদক দমনের নির্দেশনা দেন।

তিনি বলেন, নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড করতে স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের মাধ্যমে সরকার কাজ করছে। অনুষ্ঠানে ৮৪ জন পুরুষ সার্জেন্ট এবং পাঁচ নারীসহ ১৬২ জন এসআই প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে মোট ২৪৬ জন দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে যোগ দিতে রওনা হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।