Web Analytics

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুরে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে। পরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, প্রতিমন্ত্রী স্ত্রীকে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে ফিরছিলেন এবং তাদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম হঠাৎ মন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান এবং তার ডান পা ভেঙে যায়।

তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি রাস্তার ডান পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন; পরে পুলিশ প্রটেকশনের গাড়িতে তারা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে। নিহত ফিরোজা কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। তার মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে আছে এবং পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।