Web Analytics

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রাতের আঁধারে পরিচালিত এই ঝুঁকিপূর্ণ অভিযানে শত শত মার্কিন বিশেষ বাহিনীর সদস্য এবং শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান অংশ নেয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তীব্র গোলাগুলির মধ্য দিয়ে ক্রু সদস্যকে উদ্ধার করে নিরাপদে ইরানের বাইরে নিয়ে যাওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা এখন নিরাপদ ও সুস্থ আছেন।

দুই দিন ধরে নিখোঁজ থাকা এই পাইলটের অবস্থান ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার পর অভিযান চালানো হয়। ট্রাম্প বলেন, অভিযানে কোনো মার্কিন সেনা নিহত বা আহত হয়নি এবং এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছিল। উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিমানগুলো বিশ্বের সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত ছিল।

ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে রাতে দেহদাশত শহরে সংঘর্ষ ও বিমান হামলার খবর পাওয়া গেছে, যেখানে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।