Web Analytics

ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সামরিক অভিযান চালিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর হুথিরা দাবি করেছে, লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ ও সুশৃঙ্খল রয়েছে। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ আল-আরাবি আল-জাদিদকে বলেন, লোহিত সাগর উপকূলে সাম্প্রতিক অগ্রগতির কারণে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের কারণ নেই।

হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, অভিযানটি ৩ সেপ্টেম্বর শুরু হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, তায়েজ ও হোদেইদা প্রদেশের বিভিন্ন এলাকা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে সরিয়ে দেওয়া এবং ইয়েমেনের ওপর দীর্ঘদিনের অবরোধ ও হামলা বন্ধ করাই ছিল এর লক্ষ্য। তিনি দাবি করেন, ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটারজুড়ে ছয়টি জেলা থেকে ওই বাহিনীকে হটানো হয়েছে।

সামরিক বিবৃতিতে সাতটি ব্রিগেডে হামলা, কয়েকশ সেনা নিহত-আহত ও আটক এবং আটক ইয়েমেনি বন্দিদের মুক্ত করার দাবিও করা হয়। আরও বলা হয়, বিমান প্রতিরক্ষার মাধ্যমে নয়টি বিমান ভূপাতিতসহ ৩২টি অভিযান চালানো হয়েছে। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুথিরা জানায়, সৌদি জাহাজ ছাড়া অন্য সব কোম্পানির জন্য নৌ চলাচল নিরাপদ থাকবে; সৌদি জাহাজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।