Web Analytics

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বোর্ডের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানকে নির্ধারিত সময়সূচি মেনে রেজিস্ট্রেশন সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি, ফি প্রদান ও রেজিস্ট্রেশন চলবে। ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ফাইনাল লিস্টের হার্ডকপি প্রিন্ট করা যাবে। তথ্য আপলোড, ভর্তি ফরম ও সনদের সঙ্গে যাচাই এবং প্রয়োজনে ভুল সংশোধনের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে তিন সদস্যের রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। এ কাজে শিক্ষার্থীদের কোনোভাবেই যুক্ত করা যাবে না।

আন্তঃশিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ফলাফলের সার্ভার বন্ধ থাকায় জেএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণি পাসের সনদ এবং অনলাইন জন্মনিবন্ধন অনুসারে ম্যানুয়ালি তথ্য এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ৫০টি আসন থাকবে, যার মধ্যে ৪০টি মূল ও ১০টি ড্রপআউট আসন। ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধকারী প্রতিষ্ঠানই ই-সেবা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে পারবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।