Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি আরও বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি তিনি জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে এবং এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রের অনুমতিও বাতিল করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ ও যাচাই কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।