Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের গণমাধ্যম ব্যবস্থাপনায় বিদ্যমান অরাজকতা দূর করতে সরকার একটি মিডিয়া কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে এবং জুলাই মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের বিস্তার ঘটেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, তবে দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে এবং দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।