Web Analytics

রাজধানীর মেট্রোরেলে রাতের ভিড় কমাতে এবং যাত্রীসুবিধা বাড়াতে চলতি আগস্টের শেষ দিকে দুটি অতিরিক্ত ট্রেন যুক্ত হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এতে শেষের দিকের দুটি ট্রেনের মধ্যবর্তী ২০ মিনিটের বিরতি কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে। বর্তমানে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সর্বশেষ ট্রেন রাত সাড়ে ১০টায় এবং উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়ে।

ডিএমটিসিএল বুধবার আরও জানায়, আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের চলাচলের সময় ২০ থেকে ৩০ মিনিট বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য চালক নিয়োগ ও প্রশিক্ষণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন মেট্রোরেলে প্রায় সাড়ে চার লাখ যাত্রী যাতায়াত করেন।

গত ৭ জুন থেকে রাতে উভয় দিকের মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছিল, যার পর যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। তবে শেষের ট্রেনগুলোর মধ্যে ২০ মিনিট বিরতির কারণে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছিল। রাতের সময় বাড়াতে নতুন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে এবং তাঁদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট শেষ হওয়ার কথা; এরপর তাঁদের কাজে যুক্ত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।