Web Analytics

সরকার টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে চার জেলায় এসব নিয়োগের ঘোষণা দেয়।

অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারীর জেলা প্রশাসক করা হয়েছে। চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদকে বদলি করে টাঙ্গাইলের জেলা প্রশাসক করা হয়েছে।

বিদায়ী তিন জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, টাঙ্গাইলের শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তারা সম্প্রতি উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারাই জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।