Web Analytics

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। সোমবার রাতে দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ধর্মীয় সংবেদনশীল বিষয়ে সহিষ্ণু আচরণ রাষ্ট্রীয় ঐক্যকে সুদৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন।

মঞ্জু বলেন, কোনো দায়িত্বশীল ব্যক্তির ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা উত্তেজনা সৃষ্টির কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া উচিত নয়। ‘ধর্ম যার, উৎসব তার, রাষ্ট্র সবার’ নীতিতে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের অধিকার সমান এবং রাজনৈতিকভাবেও কারও অধিকারে তারতম্য নেই; এসব অধিকার সমুন্নত রাখা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন গোষ্ঠী কর্তৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টায় নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এবং কখনো ধর্মীয় পরিচয় ব্যবহার করে বিভেদ তৈরি করা হয়। পরে তিনি কুমিরা পূজামণ্ডপ, উত্তর খানেবাড়ি দুর্গা-কালী মন্দির, মাস্টারপাড়া গুরুদাস চক্র মন্দির, কালীবাড়ি মন্দির ও জগন্নাথবাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে যান। সেখানে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আয়োজন ও আয়োজকদের খোঁজ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।