Web Analytics

ওপেনএআই দাবি করেছে, তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ও প্রায় ১০ হাজার এআই এজেন্ট নাভিয়ার-স্টোকস এক্সিস্টেন্স অ্যান্ড স্মুথনেস সমস্যা সমাধান করেছে। এটি সাতটি মিলেনিয়াম সমস্যার একটি। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি মঙ্গলবার জানায়, ১ সেপ্টেম্বর কাজ শুরু করে এআই এজেন্টগুলো ৫ সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ ৮৮ ঘণ্টায় একটি সমাধানে পৌঁছায়।

নাভিয়ার-স্টোকস সমীকরণ পানি ও অন্যান্য তরলের গতিবিধি বর্ণনায় ব্যবহৃত হয় এবং এর গুরুত্বপূর্ণ কিছু অংশের গাণিতিক প্রমাণ প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত ছিল। ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউট ২০০০ সালে সাতটি মিলেনিয়াম সমস্যা ঘোষণা করে প্রতিটির সঠিক সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার নির্ধারণ করে। ওপেনএআইয়ের দাবির আগে এসব সমস্যার মাত্র একটির সমাধান হয়েছিল।

ওপেনএআইয়ের হিসাবে, এ প্রক্রিয়ায় এজেন্টগুলো প্রায় ৩০ লাখ বার্তা আদান-প্রদান করে এবং ১৩ হাজার কোটি আউটপুট টোকেন ব্যবহার করে; বর্তমান মূল্যে এর খরচ প্রায় এক কোটি ডলার হতে পারে। সমাধানটি স্বাধীনভাবে যাচাই হয়নি এবং ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। ইউসিএলএর গণিতবিদ টেরেন্স তাও বলেন, কঠিন সমস্যা সমাধানে মানুষের ভূমিকা কমলে গণিতের গভীর মানবিক বোঝাপড়া ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।