Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদসহ সব ধাপের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে সর্বোচ্চ এক বছর সময় লাগবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি ও অর্জনের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি এবং আইন অনুযায়ী সংসদ সদস্যরা উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে থাকেন। উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য অফিস রাখার বিষয়টি পরিষদকে খাটো করে না বলেও তিনি উল্লেখ করেন।

ডা. রহমান আরও জানান, ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প চলছে, শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করা হয়েছে, পাঁচটি বিমানবন্দর ও চারটি রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই চালু করা হয়েছে এবং হাওরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।