Web Analytics

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ির গতিরোধ করে হাতকড়া পরিহিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার রাতে উপজেলার হরিপুরের করিচের পুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের সূত্র অনুযায়ী, একাধিক মামলার আসামি জাকারিয়াকে সন্ধ্যা সাতটার দিকে হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে আটক করা হয়। থানায় নেওয়ার পথে বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়কের করিচের পুল এলাকায় একটি ডিআই ট্রাক দিয়ে পুলিশের গাড়ির পথ রোধ করে একদল লোক। পরে তারা জাকারিয়াকে ছিনিয়ে নেয়। করিচের পুলের পাশের হেমু হাউদপাড়া গ্রামে তার বাড়ি।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি। হরিপুর এলাকায় অভিযান চালাতে গেলে পুলিশ প্রায়ই নানা চ্যালেঞ্জের মুখে পড়ে বলেও তিনি উল্লেখ করেন। জাকারিয়া মাহমুদ এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।