Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ঘোষণা করেছেন, মশার উপদ্রব কমাতে কার্যকর ভূমিকা রাখলে সংশ্লিষ্ট কর্মীদের পুরস্কৃত করা হবে। সোমবার (৩০ মার্চ) গুলশান নগর ভবনে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক শফিকুল বলেন, মশা নিয়ন্ত্রণে আন্তরিকতা ও কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে এবং ব্যবহারিক জ্ঞানের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি জানান, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত এবং ডিএনসিসি এ কার্যক্রমও জোরদারভাবে বাস্তবায়ন করছে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে নগরবাসী কিছুটা স্বস্তি পাবে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা মশক নিয়ন্ত্রণ কৌশলে আরও দক্ষতা অর্জন করবেন। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, কমিটমেন্ট, কোলাবোরেশন ও কো-অপারেশন বাস্তবায়ন করা গেলে কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণ সম্ভব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।