Web Analytics

নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর জানিয়েছেন, বাংলাদেশ সরকার স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে। ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে সমন্বয় শুরু করেছে। তিনি জানান, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং আনুষ্ঠানিক সময়সীমা না থাকলেও কাজ শুরু হয়ে গেছে।

মুক্তাদীর বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এলডিসি উত্তরণ পেছানোর দাবি জানিয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের রপ্তানি কাঠামো এখনো সংকীর্ণ এবং মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশ একটি পণ্যের ওপর নির্ভরশীল। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে ও নতুন বাজার খুঁজতে হবে।

রমজান মাসের বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের হাতে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে বাজার স্থিতিশীল থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে তিনি স্থিতিশীল পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, দীর্ঘস্থায়ী স্থবিরতা কর্মসংস্থান ও অর্থনীতিতে ঝুঁকি তৈরি করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।