Web Analytics

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং নেপালের নির্দিষ্ট চাহিদা জানালে বাংলাদেশ সাড়া দিতে প্রস্তুত থাকার কথা জানান।

শিশির খানাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, নেপাল তখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী ধরনের সহায়তা প্রয়োজন তা মূল্যায়ন করছে। তিনি বলেন, সন্ধ্যা বা পরদিনের মধ্যে নেপাল তাদের প্রয়োজনের কথা জানাবে। ফোনালাপে খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর সহানুভূতি ও সমবেদনা জানান এবং দুর্যোগটিকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেন।

এ পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানান খলিলুর রহমান। কোনো বাংলাদেশির খোঁজ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ঢাকাকে জানাতে নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ফ্লাইট বা বিমান চলাচলের ব্যবস্থা প্রস্তুত রয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংহতির জন্য ধন্যবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।