Web Analytics

ভারতের জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে থাকা ইরানের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন। ঈদুল ফিতরের পর বদগাম ও বারামুল্লাসহ শিয়া অধ্যুষিত এলাকায় শুরু হয়েছে ত্রাণ সংগ্রহ। অর্থের পাশাপাশি স্বর্ণ ও রুপার গহনা, গৃহস্থালির জিনিসপত্র এবং গবাদি পশুও দান করছেন স্থানীয়রা। নারীরাও তাদের ব্যক্তিগত অলংকার দিয়েছেন, এমনকি এক নারী তার প্রয়াত স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে ২৮ বছর ধরে রাখা স্বর্ণের স্মারক ত্রাণ তহবিলে দিয়েছেন।

ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগের ছবি ও ভিডিও শেয়ার করে কাশ্মীরবাসীর মানবিক সহায়তার প্রশংসা করেছে। এক্স হ্যান্ডেলে দূতাবাস জানিয়েছে, ইরানের জনগণের পাশে দাঁড়ানো কাশ্মীরের সহৃদয় মানুষদের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই সহৃদয়তা কখনোই ভোলা যাবে না। ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা কমিউনিটি সেন্টারে একত্র হয়ে গহনা ও নগদ অর্থ জমা দিচ্ছেন।

এই উদ্যোগ কাশ্মীরি জনগণ ও ইরানের মধ্যে মানবিক সংহতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।