Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি এখন হাতের নাগালে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের বৈঠকের আগে তিনি এ কথা জানান। আরাগচি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান হামলার হুমকির মধ্যেও তেহরান একটি ঐতিহাসিক চুক্তির পথে রয়েছে, যা নির্ভর করবে যুক্তরাষ্ট্র কূটনীতিকে কতটা গুরুত্ব দেয় তার ওপর।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আরাগচি বলেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের জনগণের রয়েছে। বৃহস্পতিবার জেনেভায় নির্ধারিত বৈঠকটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা, যেখানে মধ্যস্থতা করছে ওমান। মাসকাট আশা প্রকাশ করেছে, চুক্তি চূড়ান্ত করার পথে ইতিবাচক অগ্রগতি হবে।

ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাগচি, আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উটকভ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।