Web Analytics

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার, ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ফেলে যাওয়া বিএসএফের দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয় এবং পরে ধস্তাধস্তি শুরু হয়। সীমান্তে বাংলাদেশিদের উপস্থিতি বাড়তে থাকলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে যান। তিনি বলেন, বিএসএফের সঙ্গে কথা চলছে এবং অধিনায়ক পর্যায়ে আলোচনা হলে বিষয়টি জানানো হবে। বোনচৌকি বিওপির ঘটনা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি তৈরির কাজ চলছে বলেও তিনি জানান। পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।