Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশে অসংক্রামক রোগের উদ্বেগজনক বৃদ্ধি উল্লেখ করে হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ শীর্ষক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের কাছে নিতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ চলছে। জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ঢাকার হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে এবং বিভিন্ন অঞ্চলের মানুষ নিজ এলাকায় চিকিৎসার সুযোগ পাবেন।

তিনি বলেন, এবার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে এবং দেশব্যাপী নার্স নিয়োগ শুরু হয়েছে; নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন চলছে। বক্তারা তামাক নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাজেট, লবণ গ্রহণ কমানো এবং কার্যকর জনস্বাস্থ্য নীতির ওপর জোর দেন। তারা তামাক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তাকে হৃদরোগের গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।