Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমীন। সোমবার সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। দুপুর ১টায় শুরু হওয়া বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অভিযাত্রা এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন বৈঠকে অংশ নেন। মাহাদী আমীন বলেন, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এনসিপি নেতারা তাঁদের বক্তব্য ও প্রস্তাবনা তুলে ধরেছেন এবং সরকারও নিজের অবস্থান পরিষ্কার করেছে। রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে রাজনৈতিক সংস্কৃতি গড়ার কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, এনসিপির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়নি এবং নতুন করে ঐক্য গড়ার প্রয়োজন নেই; আন্দোলনের সময় গঠিত ঐক্যকে টেকসই করা হবে। নির্বাচনী ইশতেহার ও জাতীয় জুলাই সনদের অঙ্গীকার শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদীয় অধিবেশনে রেকর্ডসংখ্যক অধ্যাদেশ আইনে রূপান্তর করে সংস্কারের প্রাথমিক ধাপ সম্পন্ন করেছে বলেও তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।