Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা জবাবের পর বিশ্বনেতারা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন বলে আলজাজিরা জানিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়ন স্মরণ করিয়ে দেন যে, ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ইরানের ‘হত্যাকারী শাসনব্যবস্থার’ বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় ইরানের বেসামরিক জনগণের প্রতি সংহতি প্রকাশ করে নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্মানের আহ্বান জানায়। মেলোনি উত্তেজনা কমাতে মিত্র ও আঞ্চলিক নেতাদের সঙ্গে পরামর্শ করবেন বলেও জানানো হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তার দেশ দমন-পীড়নের বিরুদ্ধে সাহসী ইরানি জনগণের পাশে রয়েছে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পদক্ষেপকে ‘বেপরোয়া’ বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে ফেরার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা আঞ্চলিক উত্তেজনা বাড়তে দিতে চায় না এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।