Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রায় ছয় কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিয়েছে মন্ত্রণালয়। বুধবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় তিনি জানান, টেকসই, ব্যয়সাশ্রয়ী ও বহুখাতভিত্তিক নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত না হওয়া পর্যন্ত আগামী ছয় মাস বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো আগের অংশীদারিত্বমূলক কাঠামোতে পরিচালিত হবে।

সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক এবং এমিনেন্স ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক সভাটি আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভিত্তিক সুনির্দিষ্ট সেবা নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না।

তিনি বলেন, রূপান্তরকালেও সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদন সম্পন্ন হয়েছে। আগামী পাঁচ বছরে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। নগর পরিকল্পনায় আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধ অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের রেফারেল নেটওয়ার্ক গড়ার ওপরও জোর দেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।