Web Analytics

ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অনিয়ম, অবৈধ দখল, মাদক ও ছিনতাই রোধে শুক্রবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বৃহস্পতিবার বিকেলে কমপ্লেক্স পরিদর্শনের পর এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্টেডিয়ামপাড়াকে আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী ক্রীড়া অবকাঠামোগুলো কাঙ্ক্ষিত পরিবেশ হারিয়েছে এবং সন্ধ্যার পর এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের উপদ্রবের অভিযোগ রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।

সিটি করপোরেশনের সহযোগিতায় ময়লা অপসারণ, রাস্তা সংস্কার ও জরাজীর্ণ ভবনের উন্নয়নের কথাও জানানো হয়েছে। দোকানের লিজ, ভাড়া ও চুক্তিপত্র পুনর্মূল্যায়নের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এনএসসির প্রাপ্য রাজস্ব এক সপ্তাহের মধ্যে নিশ্চিত হয়। আটকে থাকা ২৮ ক্রীড়াবিদের ভাতার মধ্যে ২৬ জনের সমস্যা সমাধান হয়েছে; বাকি দুজনের বিষয়ও দ্রুত নিষ্পত্তির কথা বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।