Web Analytics

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়ে চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, চীন ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। সোমবার চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে বেইজিংয়ের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ নৈশভোজে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।

মির্জা ফখরুল জানান, বাংলাদেশের পক্ষ থেকে চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন অব্যাহত থাকবে এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার সকালে তিনি ১৯ সদস্যের বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বেইজিং পৌঁছান, যারা ১৬ এপ্রিল থেকে সফরে রয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং-এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।