Web Analytics

দক্ষিণ লেবাননে শনিবার ইসরাইলের কয়েক দফা বিমান হামলায় দুই নারী ও তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আনসার গ্রামে একটি বাড়িতে ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় সাতজন নিহত হন। দেইর আল-জাহরানি গ্রামে পৃথক হামলায় আরও চারজন নিহত হন। ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে লেবাননে অন্যতম প্রাণঘাতী হামলা বলা হচ্ছে।

লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননজুড়ে আরও কয়েক দফা বিমান হামলা হয়েছে এবং গত দুই মাসে লেবাননের ভূখণ্ডের সবচেয়ে গভীরে হামলাও এটি। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, আনসারে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর একটি কেন্দ্রীয় সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এতে রাদওয়ান বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার আলি সামির আল-হাজ হাসান নিহত হয়েছেন।

ইসরাইলি বাহিনী বলেছে, হামলার সময় হাসানের পরিবারের সদস্যরা ওই স্থানে ছিলেন, তবে তারা লক্ষ্যবস্তু ছিলেন না। হিজবুল্লাহ হামলার উপযুক্ত জবাব দেওয়ার কথা বলেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম দাবি করেন, নিহতরা কোনো সামরিক স্থাপনায় ছিলেন না। প্রেসিডেন্ট জোসেফ আউন হামলাকে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রচেষ্টার বিরুদ্ধে স্পষ্ট বার্তা হিসেবে বর্ণনা করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।