Web Analytics

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও যাত্রাবাড়ী থানা পুলিশ প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্না (২৮)-কে গ্রেপ্তার করেছে। ১৬ জুন রাত আড়াইটার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা যায়, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ ২৭ হাজার টাকা নেন এবং পরে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশির মুন্না দুই সাবেক নেতার সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণার দায়িত্বে ছিলেন। তিনি তাদের নাম ব্যবহার করে বিদেশে চাকরি ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করতেন। ডিবি জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কাতারে যান এবং ২০২৫ সালের এপ্রিলে দেশে ফিরে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশ তার সহযোগীদের খোঁজে অভিযান চালাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।