Web Analytics

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথিদের মধ্যে লড়াই তীব্র হচ্ছে, যার ফলে বেসামরিক মানুষের দুর্ভোগ বাড়ছে। সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী বিভিন্ন ফ্রন্টে অভিযান জোরদার করেছে এবং হুথিরা মধ্যাঞ্চলীয় মারিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণের তাইজে সংঘর্ষে খাদ্য, রান্নার গ্যাস ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ ব্যাহত হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, লড়াইয়ে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ১ লাখ ২১ হাজার তাইজ প্রদেশের বাসিন্দা। সরকারপন্থি কমান্ডাররা লাহিজে সংঘর্ষে আট সেনা নিহত এবং দক্ষিণ তাইজে ১২ হুথি যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছেন, তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অবরোধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী স্থানীয় একটি কার্যালয় জানিয়েছে, তাইজে খাদ্যের দাম পাঁচ গুণ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, শহরের ১২টি হাসপাতালে আর মাত্র চার দিনের জ্বালানি রয়েছে এবং অস্ত্রোপচারের সরঞ্জাম শেষ হয়ে গেছে। কলেরার প্রাদুর্ভাবের মধ্যে অক্সিজেন ও ওষুধের তীব্র সংকট রোগীদের চিকিৎসা পাওয়া আরও কঠিন করে তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।