Web Analytics

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের লাহোরে কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে তিনি সমাধি পরিদর্শন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন, পুষ্পস্তবক অর্পণ ও চাদর প্রদান করেন এবং দর্শনার্থীদের বইয়ে মন্তব্য লেখেন।

১৮৭৭ সালে শিয়ালকোটে জন্ম নেওয়া ইকবাল উপমহাদেশের সাহিত্য, দর্শন ও রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং পাকিস্তানে জাতীয় কবি হিসেবে সম্মানিত। ১৯৩০ সালের অল ইন্ডিয়া মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে তাঁর বক্তব্যে উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলিম-অধ্যুষিত অঞ্চল নিয়ে স্বায়ত্তশাসিত রাষ্ট্রের ধারণা উঠে আসে। এই প্রস্তাবকে পরে পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

পাকিস্তান সফরে প্রতিনিধিদল লাহোর ফোর্ট, বাদশাহী মসজিদ ও মিনার-ই-পাকিস্তানও পরিদর্শন করেছে। পাকিস্তানের জাতীয় পরিষদের তথ্য অনুযায়ী, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৪ নভেম্বর শুরু হওয়া এটি বাংলাদেশের কোনো জাতীয় সংসদ স্পিকারের প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।