Web Analytics

সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে জায়গা পেয়েছে। সাফের ১৫তম আসর আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের গ্রুপে নেপালের অন্তর্ভুক্তির সম্ভাবনাও রয়েছে, তবে সেটি নির্ভর করছে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর।

ফিফার নিষেধাজ্ঞায় থাকা নেপাল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞামুক্ত হলে বাংলাদেশের গ্রুপে খেলতে পারে। তবে এ বিষয়ে সাফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অন্যদিকে ‘বি’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান।

বাংলাদেশ ২০০৩ সালে একবারই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। এবার হামজা-শমিতদের হাত ধরে আবার শিরোপা জয়ের আশা করছে লাল-সবুজের জার্সিধারীরা। ঘোষিত গ্রুপিং অনুযায়ী ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান এবং ‘বি’ গ্রুপে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।