Web Analytics

সাতক্ষীরার ধূলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে ১৮ মাসের শিশু ইব্রাহিম হোসেনকে বিষ খাওয়ানোর পর মা মনোয়ারা খাতুন নিজেও বিষ পান করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়। ৩৫ বছর বয়সী মনোয়ারা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও পরিবার সূত্রের ভাষ্য অনুযায়ী, বিদ্যুতের বিল পরিশোধের টাকা নিয়ে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা আলমগীর হোসেন জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। রোববার সকালে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে তাদের সামান্য কথাকাটাকাটি হয়। এরপর তিনি কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যান।

আলমগীরের দাবি, তার অনুপস্থিতিতে মনোয়ারা সবজিক্ষেতে ব্যবহৃত কীটনাশক পান করেন এবং শিশুপুত্রকেও পান করান। স্বজনেরা দুজনকে ব্রহ্মরাজপুর বাজারের পল্লি চিকিৎসক জিয়াউর রহমানের কাছে নেন। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।