Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি শারীরিকভাবে ‘পুরোপুরি সুস্থ’ আছেন। খামেনির সঙ্গে দীর্ঘ প্রায় সাত ঘণ্টার বৈঠকের পর তিনি এ তথ্য জানান। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে ১০ আগস্ট টিআরটি ওয়ার্ল্ড বিষয়টি প্রকাশ করে।

পেজেশকিয়ান জানান, বৈঠকে দেশের চলমান বিভিন্ন সমস্যা এবং মানুষের জীবনযাত্রাসংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে। তিনি নিজের উদ্বেগ ও সমস্যাগুলো খামেনির সামনে তুলে ধরেন; খামেনি তা স্বাভাবিকভাবে শুনে প্রয়োজনীয় পরামর্শ দেন বলে প্রেসিডেন্টের ভাষ্য। ইরনার তথ্য অনুযায়ী, দেশের ঐক্য ও সংহতি বজায় রাখাকে খামেনি বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান, কর্মসংস্থান, আবাসন পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত সমস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাত, যুদ্ধবিরতি এবং পরে সমঝোতা ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে বৈঠকটি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নিয়ে চলমান জল্পনার মধ্যে খামেনির সুস্থতা নিয়ে পেজেশকিয়ানের প্রকাশ্য বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।