Web Analytics

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজধানীর কামরাঙ্গীরচরে সাত দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ৩১ জুলাই কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ সংলগ্ন একটি মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কর্মসূচির আওতায় আগামী সাত দিন এলাকাটিতে প্রতিদিন মশকনিধন কার্যক্রম পরিচালিত হবে বলে জানান প্রশাসক। তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; বাসাবাড়ি, আঙিনা ও ড্রেনে কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদেরও সচেতন থাকতে হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য কামরাঙ্গীরচর গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর তিনি গুরুত্ব দেন।

আদি বুড়িগঙ্গা চ্যানেলে ময়লা, আবর্জনা ও পলিথিন না ফেলা এবং নদী দখল ঠেকাতে স্থানীয়দের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার কথাও বলেন। বক্তব্যের পর তিনি এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুড়িগঙ্গা গণপাঠাগার প্রাঙ্গণ ও নদীতীরে গাছ লাগান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।