Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন যে তার দেশ পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। ইরানের প্যারালিম্পিক দলের সদস্যদের সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে সীমিত আকারে সামরিক হামলার কথা বিবেচনা করছেন, যাতে একটি পারমাণবিক চুক্তি সম্পন্ন করা যায়।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, যতই সমস্যা সৃষ্টি করা হোক না কেন, ইরান মাথা নত করবে না। তিনি অভিযোগ করেন, বিশ্বশক্তিগুলো ঐক্যবদ্ধভাবে ইরানকে দুর্বল করতে চাইছে। এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র এ মাসের শুরুতে ওমানে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করে এবং গত সপ্তাহে সুইজারল্যান্ডে দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, একটি কূটনৈতিক সমাধান নাগালের মধ্যে রয়েছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করে ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।