Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ছয় দফা দাবি মেনে না নিলে তাঁর জোট ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করবে। শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচলা দেশের সব বিভাগীয় শহরে যাবে বলেও তিনি জানান।

জোটের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ। শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ, গ্যাস ও পানি পাওয়া, কৃষকদের সময়মতো সার পাওয়া, ব্যবসার পরিবেশ এবং কুমিল্লার দুর্নীতিসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতেই তারা রাস্তায় নেমেছেন।

তিনি কুমিল্লাকে দ্রুত বিভাগ ঘোষণা ও তা বাস্তবায়নের দাবি জানান। তাঁর ভাষ্য, ১৯৯৪ সাল থেকে কুমিল্লাবাসী এ দাবি করে আসছেন এবং প্রশাসনিক কাজে মানুষকে দূরের চট্টগ্রামে যেতে হয়। নোয়াখালীর মানুষেরও বিভাগ চাওয়ার অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লার দাবি আগে বাস্তবায়ন করা উচিত। যাচাই-বাছাই সাপেক্ষে কুমিল্লা বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।