Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যে অন্তত ১৫টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি বিমানবাহী রণতরী ও ১১টি ডেস্ট্রয়ার। এসব জাহাজ মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় অবস্থান করছে।

অবরোধে অংশ নেওয়া প্রধান জাহাজগুলোর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং ডেস্ট্রয়ার ইউএসএস বেইনব্রিজ, ইউএসএস থমাস হুডনার ও ইউএসএস ফ্রাঙ্ক ই. পিটারসেন জুনিয়র। এছাড়া ইউএসএস ত্রিপোলি, ইউএসএস নিউ অরলিন্স ও ইউএসএস রাশমোর নিয়ে গঠিত ত্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপও এই অভিযানে যুক্ত। ইউএসএনআই নিউজের তথ্যমতে, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে মেরামতের জন্য অবস্থান করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বহরটি নৌ-অবরোধে যোগ দিতে চাইলে সুয়েজ খাল পার হতে হবে বা আফ্রিকা ঘুরে আসতে হবে, যা তাৎক্ষণিকভাবে অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।